রবিবার, ২৮ জুলাই, ২০১৩

বিষাদসিন্ধু থেকে হাসিনাসিন্ধু প্রসঙ্গ প্রফেসর মুহাম্মদ ইউনূস

আ ব দু ল হ া ই শি ক দা র ্র পৃথিবীর সবচেয়ে হিংস্র মাংসাশী প্রাণী হায়েনা নাকি তার টার্গেটের পিছনে মাইলের পর মাইল লেগে থাকে এবং যে কোনো মূল্যের বিনিময়ে তার লালসা পূর্ণ করে থাকে। আমাদের বর্তমান সরকারকে ধরেছে এই হায়েনার রোগে। সোনা, দাদু, লক্ষ্মী, যাই তাদের বলা হোক, যত ন্যায়, নীতি, নৈতিকতা ও চক্ষুলজ্জার ভয় দেখানো হোক, তারা তাতে কান পাততে রাজি না। তারা মরিয়া হয়ে, ক্রোধান্ধ গোঁয়ারের মতো, দাঁত ও নখে রাজ্যের ক্রুরতা নিয়ে আঠার মতো লেগে আছে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পিছনে। তারা ড. ইউনূসকে বেইজ্জত না করে, ‘সাইজ’ না করে ছাড়বে না। ড. ইউনূসকে ‘উচিত শিক্ষা’ না দিয়ে ছাড়বে না। বিশ্বসভায় বাংলাদেশের সবচেয়ে বরণীয়, সম্মানিত মানুষটির সম্মান ও মর্যাদাকে আওয়ামী রাজনীতির আদর্শ গোর¯’ান আজিমপুরে দাফন না করে বাড়ি ফিরে যাবে না। এতে তাদের নিজেদের পাছার কাপড় পাছায় থাকুক আর না থাকুক, ‘মারি অরি পারি যে কৌশলে’। ২০১১ সালের ২ ফেব্রুয়ারি দৈনিক আমার দেশের প্রতিবেদনে বলা হয়েছিল, ‘ড. ইউনূসকে হেয় করতে গিয়ে সরকার বিপাকে।’ প্রতিবেদনে দেখা যায় সরকারের পরিকল্পনা ছিল শেখ হাসিনা ও শেখ মুজিবের ইমেজের চাইতেও বড় হয়ে ওঠা লোকটিকে এমন বিরূপ পরি¯ি’তির মধ্যে ফেলবে যে আন্তর্জাতিক অঙ্গন তা দেখে বাহ্বা দেবে। তারা দলবেঁধে এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে-পায়ে ধরে বলবে, সরি ম্যাডাম ভুল হয়ে গেছে। আর নোবেল কমিটি কান ধরে উঠবস করে বলবে, সত্যি একটা ‘সুদখোর’ ‘রক্তচোষা’ লোককে পুরস্কার দিয়ে কবিরা গুনাহ করে ফেলেছি। আপনি আমাদের সব গুনাহখাতা মাফ করে দিন। এবার আমরা আপনাকে নোবেল দিয়ে প্রায়শ্চিত্য করতে চাই। দয়া করে আমাদের একটা সুযোগ দিন। প্লিজ! এ লক্ষ্যে, সরকারপ্রধান থেকে শুর“ করে অন্যান্য মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা একের পর এক বিষোদ্গার করে দূষিত করে ফেলেন পরিবেশ। ঠুনকো ঠুনকো মামলা দিয়ে ইউনূসকে দাঁড় করানো হয় কাঠগড়ায়। ভারত থেকে অমর্ত্য সেনকে আমদানি করে ঘটা করে উদযাপন করেছে বইমেলা। তারপর ‘জিন্দেগি জিন্দেগি’ গান গেয়ে ফেটে পড়েছে উল্লাসে। কিš‘ মানুষ ভাবে এক, আল্লাহ করে দেয় আরেক রকম। এজন্য ইউনূসের বদলে উল্টো বিপাকে পড়েছে সরকার। সরকারের কর্মকাণ্ডে প্রথমে হতবাক হয়েছে দেশবাসী। তারপর বিশ্ববাসী। তারপর ঘৃণায় ধিক্কারে ফেটে পড়েছে সবাই। সরকারের অন্যায় ও অন্যান্য কর্মকাণ্ডের প্রতিবাদে পৃথিবীর দেশে দেশে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ সমাবেশ। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, ভুবন-বরেণ্য জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ, সং¯’া অব্যাহতভাবে ড. ইউনূসকে জুগিয়ে যা”েছন নৈতিক সমর্থন। খোদ নোবেল কমিটি ড. ইউনূসের পাশে দাঁড়িয়ে একাত্মতা ঘোষণা করেছে। কমিটির সচিব এবরত্ খঁহফবংঃধফ বলেছেন, ‘নোবেলের গোপনীয় ৫০ বছরের রীতি মেনে বিস্তারিত বর্ণনায় না গিয়ে আমি হলফ করে বলতে পারি সাধারণত যেভাবে যাচাই-বাছাই করা হয়, এদের ব্যাপারে তার চেয়ে অনেক বেশি পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে।’—এই বিবৃতির পর সরকারের চাহিদা মোতাবেক, ভারতীয় একটি গোয়েন্দা চক্রের পৃষ্ঠপোষকতায় গ্রামীণ ব্যাংক নিয়ে নরওয়ের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত প্রামাণ্য চিত্র ‘ক্ষুদ্র ঋণের জালে’র নীলনকশা মাঠে মারা যায়। এদের উগড়ে দেয়া থুথুগুলো সরকারের মুখেই ফিরে আসে। সম্মান বেড়ে যায় ড. ইউনূসের। এ সময় প্রভাবশালী মার্কিন সংবাদপত্র ্তুঞযব হবুিড়ত্শ ঃরসব্থং প্রকাশ করে এক বস্তুনিষ্ঠ প্রতিবেদন, ড. ইউনূসকে রাজনৈতিক হুমকি মনে করেন শেখ হাসিনা। ১৯৯৬ সাল থেকেই তিনি লেগে আছেন ইউনূসের বির“দ্ধে। ২০০৬ সালে নোবেল পাওয়ার পর তা চরম আকার ধারণ করেছে। ব্রিটেনের বিখ্যাত পত্রিকা দ্য টেলিগ্রাফ লিখেছে, ড. ইউনূসের বির“দ্ধে অপপ্রচারের ইন্ধনদাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সংখ্যায় লিখেছিলাম ড. ইউনূসের অপরাধ তিনি কেন নোবেল পুরস্কার পেলেন? শেখ হাসিনা থাকতে তিনি কেন নোবেল পুরস্কার পেলেন? শেখ মুজিব যে পুরস্কার জোটাতে পারেননি সে পুরস্কার তিনি কেন পেলেন? ড. ইউনূসের অপরাধ শেখ মুজিব কিংবা শেখ হাসিনার নামে নয়, বহির্বিশ্বে বাংলাদেশ এখন পরিচিত ড. ইউনূসের দেশ হিসেবে! তাছাড়া তিনি ‘বঙ্গবন্ধুর সৈনিক’ সংগঠনের কেউ নন। তিনি আওয়ামী লীগও করেন না। সেজন্য দেশের মানুষ কিংবা বিশ্ববাসী যাই বলুক, তাতে গা না লাগিয়ে, দুই কান কাটা বেকুবের মতো সরকার কোমর বেঁধে লেগে রয়েছে ড. ইউনূসের বির“দ্ধে। গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বির“দ্ধে লাগিয়ে দিয়েছে তদন্ত কমিটি। পররাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সং¯’া, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, মামলা দায়ের করেছে, অভিযোগ উত্থাপন করেছে, নাকচ করে দিয়েছে গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতি, সরকারের পা-চাটা গভর্নর আতিউর রহমানের বাংলাদেশ ব্যাংক চিঠি দিয়েছে ড. ইউনূসের গ্রামীণ ব্যাংকের দায়িত্ব পালন বৈধ নয়। ড. ইউনূসের কর্তৃত্ব অবৈধ। সরকার গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিল এই কর্মবীরকে। সরকারের চাহিদামাফিক আদালত ড. ইউনূসের আপিল দিল খারিজ করে। এ সময় ড. ইউনূস আশঙ্কা প্রকাশ করলেন (৭ মে ২০১১) গ্রামীণ ব্যাংক টিকে থাকবে কিনা তা নিয়ে। সরকারের গুণ্ডারা ড. ইউনূসের ডাকে সারা দেয়ার জন্য ৭ মে তারিখেই গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা সগির রশীদ চৌধুরীকে পিটিয়ে নাস্তানাবুদ করেছে। হত্যার হুমকি দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রেন্ডস অব গ্রামীণ বললেন, ড. ইউনূসের সঙ্গে বাংলাদেশ সরকার যা করছে তা লজ্জাজনক। সরকার গ্রামীণ ব্যাংকের পুরো নিয়ন্ত্রণ নেয়ার জন্য শুর“ করল প্রক্রিয়া। সরকারের ক্রিপা ভিখারি চেয়ারম্যান মোজাম্মেল হক নানা কৌশলে গ্রামীণ ব্যাংকের অনুসন্ধান কমিটি থেকে ড. ইউনূসকে বাদ দিয়ে বাহ্বা নিল। মত্স্য চাষ প্রকল্প থেকেও বাদ পড়ল গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের ক্ষমতা খর্ব করে দিল সরকার। বলা হলো এখন থেকে সরকারের নিয়োগপ্রাপ্ত এমডি পরিচালনা করবে ব্যাংকটি। ইতোমধ্যে গত ৭ আগস্ট ২০১২ ড. ইউনূসের বির“দ্ধে সরকার লেলিয়ে দিল এনবিআরকে। নিউইয়র্ক টাইমস আবার লিখল—গ্রামীণ ব্যাংক ইস্যুতে বাংলাদেশীরা বর্তমান সরকারকে ক্ষমা করবে না। গ্রামীণ ব্যাংক থেকে ড. ইউনূসকে জোর করে বের করে দিয়েও ক্ষান্ত হয়নি সরকার। তারা এখন গ্রামীণ ব্যাংককেই ধ্বংস করে দিতে উদ্যত। ইতোমধ্যে ব্যাংকটিকে ভেঙে ১৯ টুকরা করার আয়োজন সম্পন্ন করে ফেলেছে সরকার। রাজনৈতিক জেদের বলে এই রকম অপকর্মে সরকার তত্পর বলে নিন্দার ঝড় উঠে দেশে-বিদেশে। তারপরও সরকারের কমিশন চালিয়ে যায় ধ্বংসের নীলনকশা প্রণয়নের কাজ। অর্থাত্ সরকার পিছু ছাড়ছে না ড. ইউনূসের। এইসব ডামাডোলের মধ্যে অথবা কৌশলগত কারণেই হয়তো সরকার গুটিয়ে নিয়েছে তার অশুভ গ্রামীণ কমিশন। এই নোংরা কমিশনের চেয়ারম্যান বোধ করি নিজের পিঠের চামড়া বাঁচানোর জন্যই প্রতিবেদন জমা না দিয়ে বিদেশে পগাড় পার হয়ে গেছেন। কিš‘ আরও কিছু রঙ্গ বাকি ছিল। সেই রঙ্গ দেখাতেই বোধকরি একটি বেসরকারি ব্যাংকের এমডি শাহ এ সারওয়ারকে প্রধান করে গঠন করে বসেছে আরেক কমিটি। ড. ইউনূসের জুতোর যোগ্য নয় এমন এক লোককে নিয়োগ দেয়া হয়েছে গ্রামীণ ব্যাংক নিয়ন্ত্রণের বিধিমালা প্রণয়ন করার জন্য। অর্থাত্ এটা এখন দিবালোকের মতো পরিষ্কার, ক্ষমতার শেষ মুহূর্তে এসে গ্রামীণ ব্যাংক নিয়ন্ত্রণে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ সরকার। চূড়ান্ত রিপোর্ট পাওয়ার আগেই প্রতিষ্ঠানটিকে সরকারিকরণের সব প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। পাশাপাশি ড. ইউনূসের পিছনে লেলিয়ে দেয়া হয়েছে আরও কয়েকটি সং¯’াকে। যারা এখন দেশ-বিদেশ তোলপাড় করে খুঁজে বেড়া”েছ ড. ইউনূসের মল-মূত্র। মোট কথা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ক্রোধ, প্রতিহিংসা ও বিদ্বেষের শিকার হয়েছেন ড. ইউনূস। আর এসবের প্রতিবাদ করতে গিয়ে সরকারের রোষ কষায়িত চোখের হুঁশিয়ারি পেয়েছে ইউনূস সেন্টার। কারণ ইউনূস সেন্টার প্রতিবাদ করেছে প্রধানমন্ত্রীর কথার। প্রধানমন্ত্রীর কথা, ‘ড. ইউনূস একজন স্বার্থপর মানুষ, তিনি নিজের স্বার্থ উদ্ধারের জন্য যে কোনো কাজ করতে পারেন।’ প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘নরওয়ে টেলিনর কোম্পানি প্রফেসর ইউনূসের জন্য লবি করেছে, টেলিনর বিশাল অঙ্কের টাকা ক্লিনটন ফাউন্ডেশনকে দিয়েছে, যাতে তারা ইউনূসের জন্য নোবেল পুরস্কার এনে দিতে পারে।’ প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘একটি শক্তিশালী দেশ প্রফেসর ইউনূসকে এদ্দিন মদত দিয়ে এসেছে। এমন দিন বেশি দূরে নয় যেদিন সে দেশের মানুষ প্রফেসর ইউনূসের অজানা সব তথ্য জেনে যাবে। তখন তারা প্রফেসর ইউনূসের কাছ থেকে সব সমর্থন প্রত্যাহার করে নেয়ার জন্য তাদের সরকারের ওপর চাপ দেবে। সে দেশের সরকার যখন মুখ ফিরিয়ে নেবে—তখন প্রফেসর ইউনূস যাবেন কোথায়?’ এই তিনটি বিষয়ের বিস্তারিত প্রতিবাদ ইউনূস সেন্টার পত্রপত্রিকায় দিয়ে বলেছে ‘সরকার ইউনূসের বির“দ্ধে এসব কাণ্ডকারখানা পরিচালনা করে দুনিয়ার সামনে নিজেকে ভণ্ড প্রমাণিত করে যা”েছ।’ আর যায় কোথায়? তেলে-বেগুনে জ্বলে উঠেছে সরকার। বলেছে সাবধান। এখনই আমাদের কথার বির“দ্ধে যা বলেছ তা প্রত্যাহার কর। নইলে আইনি ব্যব¯’া নেব। তবে র্যাবের ক্রসফায়ার বা রিমান্ডে নিয়ে হাড়হাড্ডি ভাঙার কথা অবশ্য হুশিয়ারিতে ছিল না। ইউনূস সেন্টার কেন যে সরকারকে ‘গবেটদের সংঘ’ বলেনি সেটাও এক জিজ্ঞাসা। কারণ একেবারে মাথা মোটা কাতলা মাছের চাইতেও ফালতু কথা বলে বসেছে আমাদের কর্তারা। প্রফেসর ইউনূস স্বার্থপর? কি কারণে, কি জন্য, কাদের জন্য? আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই দাতা হাতেমতাই! মুনাফাকেন্দ্রিক বিশ্বকে বদলে দিতে তিনি ‘সামাজিক ব্যবসা’ নিয়ে বিশ্বজয়ে বেরিয়ে জয় করে নি”েছন একের পর এক সাফল্যের মুকুট, তিনি স্বার্থপর! যিনি ৯০ লাখ গরিব নারীকে পথের দিশা দিয়েছেন তিনি স্বার্থপর! যিনি লাখ লাখ লোকের কর্মসং¯’ান করে একটা টাকাও ঘুষ নেননি—যিনি কোনোদিন কোনো হলমার্ক, পদ্মাসেতু, দেশপ্রেমিক কালো বিড়াল পোষেননি—তিনি স্বার্থপর? যিনি পিলখানায় এক ফোটাও রক্ত ঝরাননি, তিনি স্বার্থপর? আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, কৃষিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সুরঞ্জিত সেনগুপ্ত, দীলিপ বড়ুয়ারা, সৈয়দ আবুল হোসেনরা সব হাজী মোহাম্মদ মুহসীন! প্রধানমন্ত্রীর কথা সত্য ধরলে, ড. ইউনূসের জন্য নরওয়ের টেলিনর কোম্পানি ঘুষ দিয়েছে ক্লিনটন ফাউন্ডেশনকে। আর ক্লিনটন ফাইন্ডেশন ঘুষ দিয়েছে নোবেল কমিটিকে। হায় খোদা, খাইছে আমারে! ক্লিনটন ফাউন্ডেশন ঘুষ খায়! হিলারীর ভবিষ্যতে প্রেসিডেন্ট হওয়া শেষ। টেলিনর কোম্পানির মালিক হলো নরওয়ে সরকার। আর নরওয়ে হলো দুর্নীতিমুক্ত দেশ। বিশ্বের নন্দিত একটি দেশ। আর আমাদের দেশের, মাশাআল্লাহ দুর্নীতি এখন বিশ্ববিশ্রুত। খোদ প্রধানমন্ত্রীর পরিবারের বির“দ্ধে যে দেশে নানা ঘুষের অভিযোগ—সেই চালুনি নিন্দা করে সুচকে? যাই কোথায়। আমার মনে হয়, মহীউদ্দীন খান আলমগীরকে দিয়ে যে ডিগ্রি বাণিজ্য হয়েছিল, সেই স্মৃতি থেকেই হয়তো তিনি এরকম বলছেন। নোবেল কমিটি ঘুষ খায়! এটা কি ডা. মোদা”েছর নাকি তৌফিক-এ-এলাহী পরিচালিত কোনো প্রতিষ্ঠান? অবশ্য এর আগে আমাদের অতি বুদ্ধিমান মন্ত্রী সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন, সাদা মদ আর স্যান্ডউইচ খেলেই নোবেল পাওয়া যায়। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ তিনি মদের দিকে যাননি। প্রধানমন্ত্রীর এই বাণীতে আমাদের উন্নয়ন সহযোগী নরওয়ের সরকার ও জনগণ নিশ্চয়ই অতিশয় প্রীত বোধ করবে—তাই না? যাই হোক দীপু মনির পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে ড. ইউনূসকে বিশ্বময় কালিমামলিন করার জন্য দেশে দেশে পাঠিয়ে দিয়েছে তাদের মনগড়া নানা অভিযোগের বস্তা বস্তা, দিস্তা দিস্তা দলিলপত্র। পররাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবহার করে তাদেরই ওয়েবসাইটে ড. ইউনূসের দুর্নীতি ও অনাচারের কল্পকাহিনী পাঠিয়েছে। আমাদের মন্ত্রী-এমপিদের মতো ভাগ্যিস তারা অতি কল্পনা শক্তিতে বিশ্বাসী নন। তাই তারা সে সব পাত্তা দেয়নি। একটা গল্প মনে পড়ল, এক মদখোর খেতে খেতে মাতাল হয়ে গেছে। সে অন্যটাকে বলছে, ‘দোস্ত তুই কিš‘ আর মদ খাসনে। তুই এখনই ঝাপসা হয়ে গেছিস।’ আমাদের মহাজোটের মহাজট বাঁধানো সরকার আশায় বসে আছে তাদের অপপ্রচারে বিশ্ব একদিন ঠিকই বিভ্রান্ত হবে। তখন ড. ইউনূসের হবে কি? ড. ইউনূসের পরিণতির চিন্তা না করে, বিনয়ের সঙ্গে বলব, নিজেদের চরকায় তেল দিন। কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখুন, আপনাদের কি পরিণতি হয়। যা হোক, মোট কথা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রোধানলে পড়েই ড. ইউনূসের ওপর নেমে এসেছে নানা দুর্ভোগ। এজিদ ক্ষেপে গিয়েছিল হোসেনের ওপর। তাকে খলিফা বলে স্বীকার করে না বলে। শেখ হাসিনা ক্ষেপেছেন, তিনি থাকতে ইউনূস নোবেল পেয়েছেন বলে। এখন দরকার ছিল আর একজন মীর মশাররফ হোসেনের। মীর মশাররফ রচনা করেছিলেন বিষাদসিন্ধু, এখন সে রকম কেউ থাকলে হয়তো লিখে ফেলতে পারতো ‘হাসিনা সিন্ধু’। অবশ্য মীর মশাররফ বিষাদসিন্ধুর নাম এজিদসিন্ধু দেননি। দিলেও দোষ হতো না। কারণ এজিদের কারণেই ঘটে যায় কারবালার মর্মš‘ত ঘটনা। সে হিসেবে ঘটনা প্রবাহ যাই হোক, বিষাদসিন্ধুর মূল কেন্দ্রে ছিল এজিদ। আর এদিকে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস নিয়ে যা কিছু হ”েছ, তার মূল কারণ কিš‘ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি ও ড. ইউনূস নন। সবকিছু আবর্তিত হ”েছ মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। সে হিসেবে পরবর্তী গ্রšে’র নাম ‘গ্রামীণ সিন্ধু’ কিংবা ‘হিংসার সিন্ধু’ও হতে পারে। তবে, সাধারণ জনগণের বোঝার সুবিধার জন্যই ‘হাসিনা সিন্ধু’ নামের প্রস্তাব করে রাখছি অনাগতকালের লেখকের জন্য। দুই মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ সাহিত্যকীর্তি বিষাদসিন্ধুর ‘মহররম পর্ব’ প্রকাশিত হয় ১৮৮৫ সালে। এ গ্রš’ রচিত হয়েছিল টাঙ্গাইলের দেলদুয়ারে। মীর তখন দেলদুয়ার স্টেটের ম্যানেজার। মহররম পর্ব উত্সর্গ করা হয়েছিল মহীয়সী বেগম রোকেয়ার বড় বোন করিমননেসা খাতুনকে। দ্বিতীয় খণ্ড ‘উদ্ধার পর্ব’ মীর রচনা করেন ১৮৮৭ সালে। আর শেষ খণ্ড এজিদ বধ পর্ব রচিত হয় ১৮৯১ সালে। পরে বিষাদসিন্ধুর তিনটি খণ্ডই একত্রে প্রকাশিত হয়। বিষাদসিন্ধু নিয়ে নানা মুনির নানা মত। কেউ বলেছেন এ হলো ইতিহাস, কারো মতে উপন্যাস। অনেকে বলে থাকেন বাংলা ভাষার শ্রেষ্ঠ এবং একমাত্র গদ্যলিখিত মহাকাব্য। এ কোনো ধর্মগ্রš’ নয়। তবে যে কথাই বলুন না কেন, বিষাদসিন্ধু অজর অমর। গবেষকরা প্রায় সবাই বলেছেন, মেঘনাদবধ কাব্যের নায়ক চরিত্র যেমন রাবণ, বিষাদসিন্ধুর তেমনি এজিদ। হোসেন নন, এজিদ এ গ্রšে’র কেন্দ্রীয় চরিত্র। এজিদের লোভ-লালসা, ই”ছা-অনি”ছা উত্থান-পতনের সঙ্গে বিষাদসিন্ধুর পর্ব প্রবাহ এবং গতি পরিবর্তিত হয়েছে।—বিষাদের উত্তাল তরঙ্গসমূহের উত্স এজিদের হৃদয়সিন্ধু। এজন্যই বন্দিনী জয়নাবের সামনে এজিদের আর্ত হাহাকার, ‘কে না জানিল যে দামেস্কের রাজকুমার মৃগয়ায় গমন করিতেছেন। শত-সহস্র চক্ষু আমাকে দেখিতে ঔত্সুক্যের সহিত ব্যস্ত হইল, কেবল আপনার দুইটি চক্ষুই ঘৃণা প্রকাশ করিয়া আড়ালে অন্তর্ধান হইল। ... এ ভীষণ সমর কাহার জন্য? এ শোণিত প্রবাহ কাহার জন্য।’ বিষাদসিন্ধুতে এজিদের লোভ-লালসার ফলে এক ভয়ংকর অসম যুদ্ধের মধ্য দিয়ে হোসেনের পরলোক গমন সমাপ্ত হলো। কিš‘ এজিদের আসল উদ্দেশ্য জয়নাব লাভ হলো না। মৃত্যুর মধ্য দিয়ে, অন্যায় ও অত্যাচারের বির“দ্ধে মরণপণ লড়াই করে হোসেন শহীদ হলেন। শহীদ হয়ে তিনি মানব জাতির এক মহানায়কে পরিণত হলেন। অন্যদিকে বিজয়ী হয়েও এজিদ চিরকালের জন্য অভিশপ্ত হয়ে রইলেন। হয়ে রইলেন এক জঘন্য খলনায়ক। রাজ্য, ক্ষমতা, প্রতাপ কোনোকিছুই তাকে এই গ্লানি থেকে রক্ষা করতে পারেনি। উদ্ধার পর্বে মীর বলেছেন, ‘হুতাসনের দহন আশা, ধরণীর জলশোষণ আশা, ভিখারির অর্থ লাভ আশা, চক্ষুর দর্শন আশা, গাভীর তৃণভক্ষণ আশা, ধনীর ধন বৃদ্ধির আশা, প্রেমিকের প্রেমের আশা, আশার যেমন নিবৃত্তি নাই, হিংসাপূর্ণ পাপ হৃদয়ের দুরাশারও তেমনি নিবৃত্তি নাই—ইতি নাই। যতই কার্যসিদ্ধি, ততই দুরাশার শ্রীবৃদ্ধি।’—এই দুরাশার জন্যই এজিদ হয়ে পড়েছিলেন দাম্ভিক, অহংকারী ও নিপীড়ক। এর ফলও তাকে ভোগ করতে হয়েছে। কারণ ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে লোভী শাসকরা সব সময়ই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সবকিছুকে ছলেবলে কৌশলে পেতে চায় নিজ করতলে। বাধা পেলেই সে হয়ে ওঠে সংহারক। বিষাদসিন্ধুর মহররম পর্বে বিজয়ী এজিদকে তার বিচার-বুদ্ধির ভুলের খেসারত দিতে হয়েছে উদ্ধার পর্বে। নিয়তি তার জন্য সৃষ্টি করেছে ট্র্যাজেডি। ডেকে এনেছে ধ্বংস। তার পাপে, তার দোষে একের পর এক যুদ্ধে হানিফার হাতে বিধ্বস্ত হয়েছে তার সেনাবাহিনী। বিলুপ্ত হয়েছে প্রতাপ। নিভে গেছে ঐশ্বর্য। আত্মবিমোহিত এজিদ তারপরও তার জন্য নিয়তি নির্ধারিত ঘৃণিত পরিণাম জেনেও লড়াই করে করে হয়েছে হতবল, নিঃস্ব, রিক্ত। বিষাদসিন্ধুর শেষ পর্ব সেজন্যই নামকরণ হয়েছে এজিদ বধ পর্ব। অর্থাত্ মহররম পর্বের পরেই থাকে উদ্ধার পর্ব। থাকে এজিদ বধ পর্ব। সোজা কথা প্রতিটি ক্রিয়ারই একটা সমান ও বিপরীত ক্রিয়া থাকে। আমাদের শাসকরা এই কথাটি ভুলে যায় বলেই তাদের সহ্য করতে হয় জনতার ঘৃণা, কালের কটাক্ষ। তারপর নিয়তি তাদের জায়গা করে দেয় ইতিহাসের আঁস্তাকুড়ে। এজন্যই বলা যায় ‘উদ্ধার পর্ব’ আসন্ন। নিরস্ত্র ড. ইউনূসই বিজয় লাভ করেছেন। তবে পরাজিত কে—তার নাম বলে জেলে যেতে চাই না। সীতা হরণের ফল যার ভোগ করার কথা সেই তো ভোগ করবে।

রবিবার, ১২ মে, ২০১৩

Lady Hitler' in Bangladesh

A new 'Genocide' and the evolution of a 'Lady Hitler' in Bangladesh By PathikRasel | Posted May 7, 2013 The Bangladesh government has once again waged a war against its own people. On the night of 6th May 2013, the allied government forces attacked the sleeping protesters who earlier gathered around the Shapla Chattar in Dhaka to protest anti-Islam activities of some young bloggers. Hours before the attack, the electricity supply was cut down, and the media men were removed. The allied forces comprising of the Police, RAB and BGB attacked on the innocent civilians who were sleeping around the Shapla Chattar after their protest during the day. There were indiscriminate shooting killing more than a thousand lives, as the eye witnesses assume. Many have sees dozens of trucks of dead bodies being carried away by the government forces in order to dispose of them! Bangladesh still remembers the dark night of the 25th March 1971, when the Pakistani Army killed hundreds of innocent freedom-thirsty Bangladeshi (then East Pakistani) civilians. But on the night of the 6th May 2013, more than thousands of people were killed according to the innumerous eye witnesses. Never in the history of Bangladesh there was a massacre where thousands of unarmed innocent civilians were killed at one spot! This reflects the ferocious mentality of the Hasina government. Earlier in March, the government forces indiscriminately shot and killed more than 150 protesters on the streets! These incidents were all unprecedented - probably a 'gift' from Hasina to remember her throughout the civilized history! Hasina should be brought to justice, and tried for mass killing at the international courts. We urge the international organizations to take our plea seriously and bring an end to the 'lady Hitler' of the 21st Century! These pictures show how many people were killed there: .

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৩

টিভি ক্যামেরার সামনে মেয়েটি

হাসনাত আবদুল হাই । তারিখ: ১৩-০৪-২০১৩ মেয়েটি অনেকক্ষণ ধরে তার পেছনে পেছনে ঘুরছে, সেই অনুষ্ঠান শেষে হলঘর থেকে বেরিয়ে আসার পর থেকে যখন তার চারদিকে ভক্ত ও তদবিরবাজদের ভিড়। এত ছেলেমেয়ের মাঝখানে সাদামাটা প্রায় ময়লা কাপড়ে উসর-ধূসর চুল মাথায় বিদ্ঘুটে রঙের সালোয়ার-কামিজ পরা মেয়েটির প্রতি তার চোখ পড়ার কথা না, তবু পড়ল। এতে তিনি বিস্মিত হলেন এবং কিছুটা বিরক্তও। অনেকেই তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। কেননা, তিনি শুধু একজন সেলিব্রিটি নন, ইংরেজিতে যাকে বলে ফেভার। তা অন্যের প্রতি দেখানোর মতো তার যথেষ্ট ক্ষমতাও আছে। সেলিব্রিটির পেছনে, ছেলেমেয়েরা ঘোরে মুগ্ধতার জন্য অথবা কিছু পাওয়ার আশায়। সংসারে সবারই কিছু না কিছু চাওয়ার আছে। জীবন যতই জটিল হচ্ছে, চাওয়ার তালিকা বেড়েই যাচ্ছে। চারদিকে প্রতিযোগিতার দৌড় জীবনকে আরও জটিল করে তুলছে। মেয়েটি নাছোড়বান্দা, তিনি যতই তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন, সে ঘুরে এসে দাঁড়ায় সামনে, প্রথম সারিতে না হলেও দ্বিতীয় কি তৃতীয় সারিতে। দেখতে সে সুশ্রী নয়, তবে তার চোখে-মুখে তীক্ষ একটা ভাব আছে, নতুন ছুরির মতো। তার চোখের নিচে ক্লান্তির কালো দাগ, মুখে একধরনের রুক্ষতা। আগে সেখানে যে কমনীয়তা ছিল তা মুছে ফেলেছে। ঠোঁট দুটি চকচক করছে, যেন গ্লিসারিন মাখানো। আসলে সে ঘন ঘন জিভ দিয়ে শুকনো ঠোঁট ভিজিয়ে নিচ্ছে। গলার নিচে কণ্ঠি বের হয়ে এসেছে, ওপরের দিকে গলার মধ্যে কয়েকটি ভাঁজ, সেখানে ঘামের পানি জমে আছে রুপার চিকন হারের মতো। শুকনো খড়ের মতো চুল উড়ছে বাতাসে। প্রায় ময়লা সবুজ ওড়না লাল কামিজে জড়ানো শরীরের ওপরে একটা স্তন ঢেকে রেখেছে, বুকের অন্য পাশে ওড়না কামিজের কাপড়ের ওপর ছড়িয়ে রাখা, প্রায় সমতল দুই দিকেই, হঠাৎ দেখে ছেলে কি মেয়ে বোঝা যায় না। মেয়েটি বাংলাদেশের পতাকার রং দিয়েই সালোয়ার-কামিজ বানিয়েছে অথবা সেই রকম তৈরি করা কাপড় কিনেছে। আজকাল অনেকেই এভাবে কাপড় পরে, কিছুটা দেশপ্রেম দেখাতে, কিছুটা ফ্যাশন স্টেটমেন্টের জন্য। মেয়েটা দেখতে সুশ্রী না হলেও বয়সের জন্য একধরনের আকর্ষণ আছে তার শরীরে। অগোছালো বেশবাস সেই আকর্ষণে একটা বন্যতার ভাব সৃষ্টি করেছে, যেন সে যেখানে খুশি লাফিয়ে পড়তে পারে। দেখেই মনে হয় খুবই বেপরোয়া আর অ্যাগ্রেসিভ। বুঝলেন স্যার, ওরা আমার সঙ্গে পলিটিকস করছে। সামনের সারিতে থাকতে দিচ্ছে না। অথচ এই কদিন আমি সামনের সারিতে দাঁড়িয়ে থেকে স্লোগান দিয়েছি। আমার গলার স্বর এত উঁচু যে মাইক্রোফোনের বলতে গেলে দরকার হয় না। এক মাইল দূর থেকেই শুনে বুঝতে পারবেন এটা আমার গলার স্বর। মিটিংয়ের জন্য স্লোগানের দরকার, স্লোগানই মিটিং জমিয়ে তোলে। আপনি নিশ্চয়ই জানেন। অভিজ্ঞ লোক আপনি। আমি কয়েক দিন মিটিং জমিয়ে রেখেছি শুধু আমার গলার জোরে স্লোগান দিয়ে দিয়ে। কাগজে আমার নাম এসেছে। টেলিভিশনে আমাকে প্রায়ই দেখিয়েছে। পাবনা থেকে দেখে আমার ছোট বোন ফোনে বলেছে, আপু তোকে দেখা গিয়েছে। কয়েকবার। তুই খুব মাতিয়ে রেখেছিস। আমার মাও প্রশংসা করেছেন দেখে। কেন করবেন না? নিজের মেয়ের খ্যাতিতে কোন মা গর্ব অনুভব করে না? বাবা? না, তিনি কিছু বলেননি। বেতো রুগি, বিছানায় শুয়ে থাকেন সব সময়। শুনেছি, ছোট বোনকে বলেছেন, ও ঢাকা গেল পড়াশোনা করতে। এখন মিছিল-মিটিং আর মানববন্ধন করে সময় নষ্ট করছে। ওর পড়াশোনার কী হবে? জমির ভাই তো পড়ার কথা বলেই ওকে নিয়ে গেলেন ঢাকায়। এখন এসব কী হচ্ছে? ওর ভবিষ্যৎ আমার চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। জমির ভাই, মানে আমার বাবার অনাত্মীয় জমির সাহেবকে জানেন স্যার? আমরা তাকে চাচা বলি। তিনি একজন রাজনৈতিক নেতা, মফস্বল শহর পাবনা থেকে শুরু করেছিলেন রাজনীতি, আস্তে আস্তে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঢাকায় পৌঁছেছেন। বাবার সঙ্গে জানাশোনা অনেক দিন থেকে। আগে প্রায় প্রতিদিন আসতেন, ঢাকায় আসার পর যান মাঝেমধ্যে। একদিন আমাদের বাসায় এসে বললেন, তোমার বড় মেয়েটা বেশ চটপটে আছে। ওকে ঢাকায় পাঠাও। মফস্বলে থেকে কত দূর আর যেতে পারবে? এখানে কি-ই বা সুযোগ রয়েছে? এখন সবই তো ঢাকায়। ঢাকায় গিয়ে কী করবে সীমা? ওর তো গ্র্যাজুয়েশনও হয়নি। বাবা বলেছিলেন। শুনে জমির চাচা উত্তর দিয়েছিলেন, কেন? ঢাকাতেই গ্র্যাজুয়েশন করবে। সেই ব্যবস্থা করে দেব আমি। কলেজ ম্যানেজমেন্টের সঙ্গে জানাশোনা আছে। বললেই অ্যাডমিশন হয়ে যাবে। হোস্টেলেও জায়গা পেতে অসুবিধা হবে না। সবই তো রাজনৈতিক দলের কন্ট্রোলে, যখন যারা ক্ষমতায় থাকে, তাদের। এখন আমরা আছি, সব সিদ্ধান্ত আমরাই নিই। কে অ্যাডমিশন পাবে, কার জন্য সিট খালি করাতে হবে—এ সবই আমাদের আওতায়। বুঝলেন না, একটা সিস্টেম তৈরি হয়ে গিয়েছে। বেশ সুন্দর চলছে। কেউ বাদ সাধছে না, কোনো হট্টগোল নেই। সবাই পাবে এই সুযোগ, পালা করে। বেশ গণতান্ত্রিক এই ব্যবস্থা। তা ছাড়া দলের কেউ না হলেও এসব সুযোগ পাওয়া যায়। একটু খরচ করতে হয় আর কি। সে যাই হোক, আপনার মেয়েটার দায়িত্ব আমি নিলাম। ও ঢাকায় যাবে, কলেজে ভর্তি হবে, হোস্টেলে থাকবে। পড়াশোনা করবে। মাঝেমধ্যে আমাদের পার্টি অফিসে এসে এটা-ওটা নিয়ে কাজ করে সাহায্য করবে। কী কাজ করবে? কী নিয়ে সাহায্য করতে হবে সীমাকে? বাবার স্বরে উদ্বেগ ও ব্যাকুলতা। তেমন কিছু না। ধরেন নেতার জন্য বক্তৃতা লেখা, প্যামফ্লেট তৈরি, প্রচার পুস্তিকা লেখা, ব্যানারের স্লোগান—এই সব আরকি। বড় ধরনের কোনো কাজ না, জটিলও না। খুব বেশি সময় দিতে হবে না তাকে। পড়াশোনার কোনো ক্ষতি হবে না। বাবা শুনে আমার দিকে তাকিয়েছেন। মাথা নেড়ে বলেছেন, ও অমন কাজ আগে কখনো করেনি। পারবে না। তা ছাড়া ওই সব নিয়ে থাকলে পড়াশোনা লাটে উঠবে। জমির চাচা আশ্বাস দিয়ে বললেন, কাজগুলো সব সোজা। লেখালেখি, তা-ও বাংলায়। ছোট ছোট আকারে। তাতে সময় বেশি লাগবে না। আর পড়াশোনার সময় তো সে এসব কাজ করবে না, অবসরে করবে। সন্ধ্যার পর। কখনো রাতে। সন্ধ্যার পর, রাতে? বাবা খুব চিন্তিত হয়ে তাকিয়েছেন জমির চাচার দিকে। বলেছেন মাথা দুলিয়ে কাঁপা গলায়, শুনেছি, সন্ধ্যার পর ঢাকার রাস্তাঘাট নিরাপদ না। গুন্ডা-বদমাশ ঘুরে বেড়ায়। ইভটিজার পিছু নেয়। আরে না। ওসব বাড়িয়ে বলে লোকে। ঢাকা রাজধানী, সেখানে আইনশৃঙ্খলা থাকবে না তো থাকবে কোথায়? অন্য সব মেয়ে থাকছে না ঢাকায়? কাজ করছে না, ঘোরাঘুরি করছে না? মজার ব্যাপার কি জানেন? কী? বাবার চোখে একরাশ কৌতূহল এবং পুরোনো প্রশ্ন। ঢাকায় মফস্বলের মেয়েরাই বেশি ফ্রি, বেশি দুরন্ত, বেশ সাহসী। ওরা কাউকে পরোয়া করে না। সব পার্টিতেই তারা আছে। টেলিভিশনে দেখেন না, মিছিলের সময় সামনে থেকে কেমন হাত তুলে জোরে জোরে স্লোগান দেয়। মফস্বলের মেয়েরাই ঢাকায় আন্দোলন জমিয়ে রাখে। বলতে গেলে ওরাই আসল কর্মী দল। ছেলেগুলো ফাঁকিবাজ। তারা মেয়েদের দিয়েই সব কাজ করিয়ে নিতে চায়। শুধু বাহবা আর টাকা নেওয়ার সময় সামনে থাকে। সব কাজের ক্রেডিট নেয়। জমির চাচা অনেকক্ষণ কথা বলে থামেন। স্যার, কিছুই জানা ছিল না আমার, মফস্বলের মানুষ, তা-ও আবার মেয়ে। অল্প সময়ে অনেক কিছু শিখলাম। হয়তো আরও শেখার আছে। মেয়েদের সারা জীবনটাই জানার। ছাত্রী হয়েই থাকতে হয় সবকিছু জানার জন্য। অ্যাপ্রেন্টিস বলে না? আমরা হলাম তাই। কিন্তু আমি আর পারছি না স্যার। আমার একটা চাকরি দরকার। ভদ্রলোকের, ভদ্রমেয়ের মতো চাকরি। আপনি দিতে পারেন। আপনার তো সেই সুযোগ রয়েছে। আমার বেশি কিছু দেওয়ার নেই, সবই তো দেখতে পাচ্ছেন। প্রায় দেউলে হয়ে গিয়েছে শরীর আর মন। দেওয়ার মতো কিছু হয়তো একসময় ছিল, এখন তেমন কিছু নেই। মিথ্যে বলব কেন। আপনি অভিজ্ঞ লোক। সেলিব্রিটি। তিনি বিরক্ত হয়ে বলেন, তোমার একটা দোষ আছে। তুমি বেশি কথা বল। মেয়েটি শুনে মিইয়ে যায়। তারপর বলে, জমির চাচা কোথায়? আছেন, তিনি তার জায়গাতেই আছেন, দলের কাজ করছেন উঠে-পড়ে, দলে আরও কিছুটা ওপরে উঠতে পেরেছেন। অনেক ফন্দিফিকির জানেন তিনি। কী করে ডিঙিয়ে যেতে হয়, ওপরের মানুষকে তুষ্ট করতে হয়, সব জানা আছে তার। তিনি আরও ওপরে উঠবেন। আমি? না, আমার পক্ষে ওপরে ওঠা সম্ভব হবে না। যেটুকু উঠেছি, ওই পর্যন্ত। মানববন্ধন করি, মিছিলে যাই, মঞ্চ তৈরি করে তার ওপরে উঠে গলা ফাটিয়ে স্লোগান দিই। টেলিভিশনে দেখায়। কাগজে নাম ছাপা হয়। পাবনা থেকে ছোট বোন প্রশংসা করে ফোনে জানায়। মা-ও খুশি, তার মেয়েকে টেলিভিশনে দেখা যাচ্ছে, সবাই তার কথা বলছে। মা আমাকে নিয়ে গর্ব করেন বলে শুনেছি। পড়াশোনা? হ্যাঁ, জমির চাচা তাঁর কথা রেখেছিলেন। কলেজে অ্যাডমিশন হয়েছে। হোস্টেলে শেয়ারে সিট পেয়েছি, মানে দুজনে একসঙ্গে থাকতে হয়। ক্লাস বেশি হয় না, প্রায়ই বন্ধ থাকে। আমরাও ফুরসত পাই না। হরতাল, মিটিং, মিছিল। মঞ্চে উঠে স্লোগান দেওয়া। এতে অনেক সময় চলে যায়। তবে কলেজে নামটা আছে খাতায়। হোস্টেলে সিটটা আছে এখনো। কেউ আপত্তি করে না, কেন করবে? প্রায় সবাই তো আমার মতো অবস্থার। কারও অনুগ্রহে অ্যাডমিশন আর সিট পাওয়া। সন্ধ্যার পর পড়াশোনা? না, সেটা প্রায় কারোরই হয় না। সবাই কিছু না কিছু নিয়ে ব্যস্ত, টাকার ধান্দায় ঘোরে। আমি পার্টি অফিসে যাই। কখনো একা, কখনো ছাত্রনেতাদের সঙ্গে। জমির ভাইয়ের অফিসে বসে বক্তৃতা লিখি, কখনো লিফলেট। কম্পিউটারে প্রিন্ট আউট বের করে দেখাই। তিনি প্রুফ দেখে দেন। আবার টাইপ করি। এসব কাজ ছেলেরা করতে চায় না। তারা মারধর, ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর—এসব নিয়ে ব্যস্ত থাকে। কাজ শেষ হলে আড্ডা দেয়, ড্রিংক করে একসঙ্গে বসে। ড্রিংক? না, না। চা-টা না। অ্যালকোহল। হুইসকি। বিয়ার। আমাকেও খেতে হয়েছে পাল্লায় পড়ে। ওদের সঙ্গে থাকতে হলে তাদের সমর্থন পাওয়ার জন্য নানাভাবে সঙ্গ দিতে হয়। এড়ানোর উপায় নেই। ওরা নেতাদের কাছে নালিশ করলে আমাদের ভাতা বন্ধ। দেড় হাজার টাকা ভাতা পাই আমি অফিস থেকে, তাই দিয়ে কলেজে পড়া, হোস্টেলে থাকা। খুব মূল্যবান সেই ভাতা। বোকামি করে হারাতে পারি না। তাহলে যে পথে বসব। জমির ভাইকে বলোনি কেন এসব? কী যে বলেন! তিনি কি ধোয়া তুলসি পাতা? তিনিও ড্রিংক করেন। রাতে কাজ শেষ হয়ে গেলে অফিসে বসেই করেন। আমাকেও খেতে হয়েছে তার সঙ্গে। আদর করে জড়ানো গলায় বলেছেন, খাও, খাও। ভালো জিনিস। স্বাস্থ্য ভালো থাকে। এনার্জি বাড়ায়। এত পরিশ্রম করার পর দরকার আছে এটার। সাহেবরা তো খারাপ জিনিস তৈরি করেনি। অল্প অল্প খাও, তাহলে বেসামাল হবে না। একটু সামলে চলতে হবে, হাজার হোক এটা পার্টি অফিস। বেসামাল হতে চাও তো আমার বাসায় এসো। তোমার ভাবি? আরে সে থাকলে তো! কেউ নেই, বাসা খালি। মারা গিয়েছে? না, মারা যাবে কেন? মেয়েরা অত তাড়াতাড়ি মরে না। এই ঝগড়া করে চলে গেল আরকি। বলল, রাজনৈতিক নেতার সঙ্গে ঘর করা পোষাবে না তার। কয়েক বছর একসঙ্গে থাকার পর এই কথা বলা। এত দিন যখন সহ্য করতে পেরেছে, তখন বাকিটাও পারত। কোনো মানে হয় হঠাৎ করে এসব কথা বলার? যারা দেশের জন্য খাটছে দিন-রাত, তাদের কিছু খামখেয়ালি, নিয়ম ভেঙে চলা—এসব সহ্য করতে না পারলে চলবে কেন? শুনল না মেয়ে মানুষটা। চলে গেল। যাক গে। বেশ আছি। হাত-পা ঝাড়া। চাকর আছে, রাঁধুনি আছে বাসায়। খাওয়া-দাওয়ার অসুবিধা হচ্ছে না, ঘুমোবার সময় বেশ ঘুমোচ্ছি। হ্যাঁ, তোমার যখন খুশি যেতে পারো। ওদের বললেই তোমাকে খেতে দেবে। দোকানে দোকানে সব সময় খাওয়া ভালো না লাগারই কথা। সেই তো বিরিয়ানি, নয়তো পরোটা-গোশত। কত দিনের পুরোনো কে জানে। স্বাদ বদলের জন্য এসো আমার বাড়ি মাঝে মাঝে। যখন খুশি। আমি বলে রাখব। জমির চাচা বললেও আমি সঙ্গে সঙ্গে তার বাসায় যাইনি। আমার মনে বেশ সন্দেহ জমেছিল। আস্তে আস্তে লোকটার চেহারা খুলে যাচ্ছিল আমার সামনে। জমির চাচা নিজেই একদিন নিয়ে গেলেন তার বাসায়। প্রায় জোর করেই ড্রিংক করালেন ড্রয়িংরুমে বসে। সেদিন বেশিই খাওয়া হয়ে গিয়েছিল, তারই চাপে। ড্রিংকের পর পোলাও-কোর্মা খাওয়া হলো। খুব ফুর্তি লাগছিল। অমন মজা করে খাইনি অনেক দিন। তিনি যখন অনেক রাতে বললেন, দেরি হয়ে গিয়েছে। এখন হোস্টেলে যাওয়া ঠিক হবে না। থেকে যাও এখানে। তাঁকে বেশি করে বলতে হলো না। থেকে গেলাম প্রায় স্বেচ্ছায়। সেই শুরু। তারপর বেশ কয়েক দিন হয়েছে অমন, একসঙ্গে ড্রিংক করা, খাওয়া আর ঘুমানো। দলের ছেলেরা তো বোকা না, টের পেয়ে গিয়েছে। ঠাট্টা করেছে, মিসট্রেস বলে। গায়ে মাখিনি। এমন ভাব করেছি, যেন শুনতেই পাইনি। ওরা ঠাট্টা করা বন্ধ করেনি। জমির চাচাকে কেন বলিনি ওদের কথা? এই জন্য বলিনি যে জমির চাচা ওদের কিছু বলবেন না। তাদের নিয়ে কাজ করতে হয় তাকে। তিনি রাস্তার দিকে তাকিয়ে আছেন, অনেক জায়গাজুড়ে মঞ্চ। রাস্তায়, ফুটপাতে মানুষের ভিড়। অল্প বয়সের ছেলেমেয়েই বেশি। স্লোগান উঠছে থেকে থেকে, কোলাহল বাড়ছে। তিনি সীমার দিকে তাকিয়ে বললেন, তুমি মঞ্চে যাবে না আজ? স্লোগান দিতে? না। ছাত্রনেতারা পলিটিকস করছে আমার সঙ্গে। বলছে, তাদের খাদ্য হতে হবে। শুধু জমির চাচার একার খাদ্য হলে চলবে না। রাতের বেলা মঞ্চের আশপাশে তাদের সঙ্গেও শুতে হবে। তাহলেই হাতে মাইক্রোফোন দেবে, নচেৎ নয়। শুনে তিনি অবিশ্বাসের চোখে তার দিকে তাকান। রাস্তার স্লোগান ক্রমেই জোরালো হয়। তিনি সীমা নামের মেয়েটিকে বলেন, মাইক্রোফোন ওরা কন্ট্রোল করে? ওরাই ঠিক করে কে কখন স্লোগান দেবে? তা নয় তো কী? ওরাই তো মঞ্চের নেতা। ওদের কথা যারা মানবে না, তারা হাতে মাইক্রোফোন পাবে না। গলা যত সুন্দরই হোক। আমার মতো ভরাট গলা হলেও চান্স পাবে না। মেয়েটি হঠাৎ তার দিকে তাকিয়ে বলল, শুনবেন স্যার? একটা স্লোগান দেব? আমার ভরাট গলায়? না, না। দরকার নেই। এমনিতেই বুঝতে পারছি তোমার গলা বেশ ভরাট। রেডিও, টিভি অ্যানাউন্সারদের মতো, নিউজ রিডারের মতো। মেয়েটি খুব খুশি হয় শুনে। হাসিমুখে বলে, সত্যি বলছেন স্যার? টিভি অ্যানাউন্সার, নিউজ রিডারের মতো? বলতে বলতে মেয়েটির চোখ ভিজে এল। ধরা গলায় বলল, আমার মতো অধঃপতিত মেয়ের ভাগ্যে কি তা হবে কখনো? হতে পারত যদি খারাপ হয়ে না যেতাম। ভালো পথে চলতাম। ভালো লোকের সঙ্গে মিশতাম। কিন্তু তা কী করে সম্ভব? আমার মতো অবস্থার একটা মেয়ে ভালো পথে কী করে চলবে? ভালো মানুষের সঙ্গ সে কোথায় পাবে? হাজার চেষ্টা করলেও তা হবে না। পাবনা থেকে ঢাকা অনেক দূরের পথ। আমি তো জানি পথের বাধাগুলো কোথায় কোথায় দাঁড়িয়ে। না, অত বড় কিছুর কথা ভাবতে পারি না আমি এখন। ছোটখাটো একটা চাকরি পেলেই বর্তে যাব। যেকোনো কাজ, যা ভদ্রভাবে চলতে দেবে, সুন্দরভাবে থাকতে দেবে। আচ্ছা স্যার, আপনার টেলিভিশন চ্যানেলে লেখাটেখার কোনো কাজ নেই? আমি খুব ভালো বাংলা লিখি। কবি শামসুর রাহমানের ওপর লেখা আমার কয়েকটা প্রবন্ধ আছে। অনেকে প্রশংসা করেছিল। আরও কয়েকটা লিখে একটা বই বের করব ভেবেছিলাম। কিন্তু সময় হলো না। ইচ্ছেটা এখনো আছে। জমির চাচাকে বলব? তিনি উড়িয়ে দেবেন কথাটা। বলবেন, কবি-টবিদের ওপরে বই লিখে কী হবে? তার চেয়ে আমাদের দলের ওপর লেখো। দলের নেতাদের ওপর লেখো। তারপর একটু থেমে বলেছেন, তোমার অসুবিধা কোথায়? এই সব কথা তোমার মাথায় ঢোকে কেন? মাসে তিন হাজার টাকা পাচ্ছ। সেই টাকায় কলেজের ফি, হোস্টেলের খরচ দিচ্ছ। এই বয়সে এর চেয়ে ভালো চাকরি আর কী হতে পারে? তাও আবার পার্টটাইম। পরীক্ষায় পাস করার পর বেশি বেতনে চাকরি পেয়ে যাবে, তখন তুমি শুধু শামসুর রাহমান কেন, সব কবিদের নিয়ে লিখবে। এখন তোমাকে আমার অফিসের কাজের জন্য বেশি দরকার। ছাত্রনেতারা হাসি-ঠাট্টা করে? তা একসঙ্গে করলে বন্ধুরা অমন করবেই, গায়ে না মাখালেই হলো অথবা হেসে উড়িয়ে দেবে। আর শোনো, আমাকে না বলে ছাত্রনেতাদের সম্পর্কে কিছুই বলতে যাবে না। ওরা রেগে গেলে সবকিছু করতে পারে। দল ভেঙে অন্য কোথাও যাওয়ারও চেষ্টা কোরো না। দলের ছেলেরা সেটা সহ্য করবে না। ওরা সাংঘাতিক কিছু করে ফেলবে। দলের ছেলেমেয়েদের দলে রাখা তাদের জন্য একটা প্রেসটিজের ব্যাপার। ইচ্ছে করলেই কাউকে চলে যেতে দেওয়া যায় না। ঢোকা সহজ, বেরোনো কঠিন। বুঝলে? মাথা ঠিক রেখে কাজ করো। সমস্যা হলেই আমার কাছে চলে আসবে, খোলাখুলি সব বলবে। জমির সাহেব মঞ্চের ছেলেদের বলছেন না কেন তোমাকে মাইক্রোফোন দেওয়ার জন্য? তিনি মেয়েটিকে জিজ্ঞাসা করেন। বলছেন না এই জন্য যে তিনি তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চান না। তা ছাড়া ব্যাপারটা নাটকের মতো। পেছন থেকে প্রম্পটার যা বলছে, তাই নিয়ে স্লোগান হচ্ছে, সে অনুযায়ী সবকিছু চলছে। বাইরে থেকে কিছু বোঝা যায় না। জমির চাচা মঞ্চের পেছন থেকে সামনে আসতে যাবেন কেন? তিনি এবং তার বন্ধুরা টাকা দিয়ে যাচ্ছেন, খাওয়ার প্যাকেট পাঠাচ্ছেন। মঞ্চ চালু থাকছে, মিছিল বের হচ্ছে। ব্যস, এতেই তারা সন্তুষ্ট। একটা মেয়ের জন্য তিনি কিংবা তার সহকর্মীরা ছাত্রনেতাদের খেপাতে যাবেন কেন? নিজের দুর্বলতা থাকলে এমনই হয়। না, জমির চাচাকে বলে কিছু হবে না। সে আমার জানা আছে। হাতে মাইক্রোফোন পাওয়ার একটাই উপায়। ছাত্রনেতাদের কথা শুনতে হবে। সোজা কথায়, তাদের খাদ্য হতে হবে। হ্যাঁ স্যার, আমার মতো মেয়েরা সবাই খাদ্য। তারা মেনে নিয়েছে, ইচ্ছায় এবং অনিচ্ছায়। কী করবে? বাবার এত টাকা নেই যে তার খরচে ঢাকায় থাকবে। চাচা নেই, মামা নেই যে সাহায্য করতে পারেন। একমাত্র জমির চাচারা আছেন। তারা আগ বাড়িয়ে সাহায্য করতে আসেন। বড় মিষ্টি তাদের ব্যবহার। প্রায় অপত্যস্নেহে তাঁরা সঙ্গে নিয়ে ঘোরেন। মেয়েটি প্রসঙ্গ বদলায়। বলে, আপনাকে টেলিভিশনে দেখেছি, টকশোতে আপনার কথা শুনেছি। আপনাকে অন্য রকম মনে হয়েছে। মানে অন্য পুরুষদের মতো না। আমার ভুলও হতে পারে। কিন্তু সত্যিই আপনাকে দেখে আমার এমন মনে হয়েছে। তা স্যার, পারবেন আমার জন্য কিছু করতে? বড় কিছু না। মঞ্চের আড়ালেই থাকব, লেখালেখি কিছু থাকলে করে দেব। টেলিভিশনেও লেখার কাজ নিশ্চয়ই আছে? এই বইটা থেকে পড়ব? কতটুকু? এক প্যারা? বেশ পড়ছি। বলে মেয়েটি পড়তে থাকে এক মনে। পড়া শেষ হলে সে তাকে বলে, ক্যামন হলো স্যার? স্লোগান দিয়ে দিয়ে গলাটা ভেঙে গিয়েছে। নরমাল হলে আর একটু ভালো হতো। তা লেখালেখির কাজের জন্য তো গলার স্বরের দরকার নেই। আমার লেখা প্রবন্ধগুলো আপনাকে দেব। কবি শামসুর রাহমানের ওপর লেখা প্রবন্ধ। আমার খুব প্রিয় কবি ছিলেন। ‘স্বাধীনতা তুমি’ কবিতাটি পড়লেই আমার গায়ের রোমকূপ দাঁড়িয়ে যায়। আমি প্রবন্ধগুলো আপনার অফিসে গিয়ে দিয়ে আসব। আপনার কাছে পৌঁছাবে কি না কে জানে। কত রকমের সিকিউরিটি আপনাদের অফিসে। তবু আমি দিয়ে আসব। তিনি পকেট থেকে মোবাইল বের করে চোখের সামনে নিয়ে একটা নম্বরে টিপ দিলেন। তারপর ওপাশে কণ্ঠস্বর শোনা যেতেই তিনি বললেন, একটা মেয়ে যাবে অফিসে। নাম সীমা। ওর একটা অডিশন নেবে। হ্যাঁ, সে একটা কিছু পড়ে যাবে, যা তোমরা তাকে দেবে। শোনার পর নিজেদের মধ্যে আলোচনা করবে। তারপর আমাকে তোমাদের মত দেবে। হ্যাঁ, আমিও শুনব তার রেকর্ড করা অডিশন। স্যার, আমি টেলিভিশনে অডিশন দেব? সত্যি বলছেন? না, না ঠাট্টা করবেন না আমার সঙ্গে। আমি এর মধ্যেই জীবনে অনেক কষ্ট পেয়েছি। আর বাড়াতে চাই নে কষ্টের বোঝা। স্যার, চাকরি না দেন, আমার সঙ্গে ঠাট্টা করবেন না। আমি মফস্বলের সামান্য একজন মেয়ে, তার ওপর আবার অধঃপতিত। পড়ে গেলে নাকি ওঠা কঠিন। আমি একটু দেখতে চাই, পড়ে গেলেও ওঠা যায় কি না, তার জন্য ছোট একটা সুযোগ দেন শুধু। তিনি মেয়েটির দিকে তাকিয়ে বললেন, তুমি খুব বেশি কথা বল। শাহবাগ চত্বর লোকে লোকারণ্য। সব বয়সের মানুষ নর-নারীতে ভরে গিয়েছে সব রাস্তা, ফুটপাত। সবাই ব্যগ্র হয়ে তাকিয়ে আছে দক্ষিণের দিকে, যেখানে জাতীয় জাদুঘর, পাবলিক লাইব্রেরি আর তারপর আর্ট ইনস্টিটিউট। হকাররা ভিড়ের মধ্যে নানা ধরনের জিনিস বিক্রি করছে। খেলনা, খাবার জিনিস—সবই। লাল আর সাদা হাওয়াই মিঠাইয়ের পেজা তুলার মতো ফাঁপানো শরীর প্লাস্টিকের ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে। বাবার কাঁধে চড়ে একটা শিশু হাওয়াই মিঠাই খাচ্ছে, কাঁধে চড়েই কেউ বাতাসে খেলনা নাড়ছে। বাঁশি বাজাচ্ছে এক হকার, গলায় ঝোলানো ঝোলায় বিক্রির বাঁশি। শুকনো মিষ্টি বিক্রি করছে ঠেলাওয়ালা। বাতাসে ভাজা-পোড়ার গন্ধ। শিশুপার্কের সামনে এক চিলতে জায়গায় ফকির আলমগীর তাঁর দল নিয়ে লালনসংগীত গাইছেন ফিউশন সুরে। একটু পরে আর্ট ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা বের হলো। সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে ঢেউয়ের মতো একটা চঞ্চলতা আছড়ে পড়ল। পেপিয়ার-ম্যাশে তৈরি মস্ত বড় বাঘ, প্যাঁচা, ময়ূর মাথার ওপরে তুলে এগিয়ে আসছে শোভাযাত্রার ছেলেমেয়েরা। উত্তেজনায় ফেটে পড়ছে যেন, চঞ্চল হয়ে উঠেছে ভিড়ের মানুষ। গরমে ঘামছে সবাই, লাল হয়ে এসেছে মুখ। ধুলো উড়ছে, বাতাসে রোদের ঝাঁজ। মেয়েটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাতে মাইক্রোফোন নিয়ে বলছে, ‘নতুন বর্ষকে স্বাগত জানিয়ে এগিয়ে আসছে মঙ্গল শোভাযাত্রা। এতক্ষণ যারা অধীর প্রতীক্ষায় ছিল, হাজার হাজার সেই সব নর-নারী শিশু-কিশোরের প্রতীক্ষা শেষ হলো। গান শোনা যাচ্ছে, এসো হে বৈশাখ, এসো এসো।’ বলতে বলতে মেয়েটির স্বর ক্রমেই উঁচু হলো। এত কোলাহল, গানের চড়া সুর, তার ভেতরে মেয়েটির কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছে। সে পরেছে লাল পেড়ে সাদা সুতির একটা শাড়ি। তার এক হাতে ছোট গাঁদা ফুলের মালা বালার মতো জড়িয়ে।

মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩

ইসলামকে রাষ্ট্রধর্ম করা মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি ? ইসলাম ধর্ম ও ইতিহাস বিকৃতির নিষ্ঠুর তামাশায় পাঠ্যপুস্তক বোর্ড

আবদুর রহমান মল্লিক মহান আল্লাহর সাথে দেবদেবীর তুলনা, ইসলাম ধর্ম সম্পর্কে মনগড়া ব্যাখ্যা,রাষ্ট্র ধর্ম ইসলামকে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি হিসেবে উপস্থাপন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিকৃতির এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে টেক্সট বুক বোর্ড । এ অধ্যায়গুলো সংযোজিত হয়েছে নবম দশম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা, বাংলা ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ে। অষ্টম শ্রেণির পাঠ্য বইয়ে ব্লুফিল্ম, পর্নোগ্রাফি এবং অশী­ল প্রকাশণার মতো নিষিদ্ধ ও স্পর্শকাতর বিষয় তুলে ধরা হয়েছে। পাঠদানকালে শিক্ষক শিক্ষিকাগন হরহামেশাই পড়ছেন বিবৃতকর অবস্থায় । অন্যদিকে মাদরাসা শিক্ষাবোর্ডের অধিন দাখিল নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ে “আল্লার সন্তান” উল্লেখ করে শিক্ষার্থীদের মাঝে শিরকের বিষবাষ্প ছড়িয়ে দেয়া হয়েছে। গত ৪ বছরে কয়েকবার বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে আনা হয়েছে ব্যাপক পরিবর্তন । এসব পাঠ্য পুস্তক প্রনয়ণ ও সম্পাদনার সাথে সম্পৃক্ত করা হয়েছে ইসলাম বিদ্বেষী ও সেক্যুলারপন্থী ব্যক্তিদের। এই বিকৃতি ও আপত্তিকর বিষয়গুলো সংযোজিত হয়েছে বর্তমান সরকারের সেক্যুলারপন্থী শিক্ষামন্ত্রীর সঠিক ও সুস্পষ্ট দিকনির্দেশণা না থাকার কারণেই। বিদ্যালয়গুলোতে পাঠদান যতই এগিয়ে চলছে ততই এ বিষয়গুলো শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবদের নিকট সুস্পষ্ট হয়ে উঠছে। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন অনেকেই। ইসলাম ধর্ম বইটির নামকরণ করা হয়েছে “ইসলাম ও নৈতিক শিক্ষা” । যা পূর্বে ছিল ‘ইসলাম শিক্ষা ’। কোরআনে যেখানে ইসলামকে পূর্নাঙ্গ জীবন বিধান হিসেবে উল্লেখ করা হয়েছে সেখানে আলাদাভাবে নৈতিক শব্দটি জুড়ে দেয়া উদ্দেশ্যমূলক। নৈতিক শব্দটি জুড়ে দিয়ে প্রকারান্তরে ইসলামকে অপূর্নাঙ্গ, অনৈতিক বলা হয়েছে। নবম-দশম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের ৮২ পৃষ্ঠায় ‘কতিপয় হারাম বিষয় ও দ্রব্যের তালিকা’ এর ৫ম নম্বরে বলা হয়েছে- দেবদেবী বা আল্লাহ ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত পশুর গোশত খাওয়া । এ নিয়ে পত্রিকান্তরে সংবাদ প্রকাশিত হলে এবং আলেম সমাজের প্রবল প্রতিবাদ ও আপত্তি উত্থাপিত হলে এক সরকারী বিজ্ঞপ্তির মাধ্যমে তা সংশোধন করা হয়। কিন্তু সংশোধিত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানের কোনই সম্ভাবনা নেই । অর্থাৎ এটি এখন শিক্ষকদের ওপর নির্ভর করছে। শিক্ষামন্ত্রণালয়ের অধিনস্ত জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্র্তক প্রনীত ২০১৩ সালের অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাঠ্যবই বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইটির দশম অধ্যয়ে বাংলাদেশের সামাজিক সমস্যা শিরোনামে কিশোর অপরাধ এবং তা প্রতিকারের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। বইটির ৮৬ পৃষ্ঠায় বলা হয়েছে- পর্নোগ্রাফি ও ব্লুফিল্ম ও বিভিন্ন অশ্লিল প্রকাশণা বন্ধ করে দিতে হবে। কোমলমতি শিক্ষার্থীরা জিজ্ঞেস করছে আপা /স্যার ব্লুফিল্ম কী? শিক্ষকরা পড়ছেন বিব্রতকর অবস্থায়। বইটি রচনা করেছেন,উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন,অধ্যাপক আবু মো. দেলোয়ার হোসেন ও ড. সেলিনা আক্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম শাহনেওয়াজ প্রমুখ । সম্পাদনা করেছেন নাস্তিক খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসির মামুন। বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল নবম -দশম শ্রেণির বাংলা সাহিত্যের ১৯ নম্বর গদ্যাংশের ৯৪ পৃষ্ঠায় মোহাম্মদ আকরাম খাঁ রচিত বিদায় হজ্জ অধ্যায়ে অসাম্যের প্রতিবাদ প্যারার ৯৬ পৃষ্ঠার ২য় লাইনে ‘আল্লাহর সকল সন্তানকে (নাউযুবিল্লাহ) আরাফাতের ময়দানে সমবেত হইবার জন্য আহবান করিয়াছিলেন’। শিরক হচ্ছে সবচেয়ে নিকৃষ্ঠতম হারাম কাজ । অথচ এভাবে পাঠ্যপুস্তকে শিরক অন্তর্ভূক্ত করা হয়েছে। নবম-দশম শ্রেণির জন্য পাঠ্য ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়ে লেখা হয়েছে ‘ইসলামকে রাষ্ট্রধর্ম করা ছিল মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী’। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ইতিহাস বইটি ২০১৩ সালের শিক্ষার্থীদের জন্য প্রণীত। ইতিহাস বইয়ে ইসলামকে রাষ্ট্রধর্ম করা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী আখ্যায়িত করায় এ নিয়ে সচেতন শিক্ষক-অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে কয়েকজন বিশিষ্ট মুক্তিযোদ্ধার দৃষ্টি আকর্ষণ করা হলে তারাও এর বিরুদ্ধে তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করে বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ নিয়ে এ রূপ বিভ্রান্তিকর শিক্ষা দেয়ার অধিকার তাদেরকে কে দিয়েছে ? তাদের মতে মুক্তিযুদ্ধের চেতনার সাথে ইসলামের কোনো বিরোধ ছিল না। ইসলামের বিরোধিতার জন্য কেউ মুক্তিযুদ্ধ করেনি। এ ছাড়া বইটিতে ১৯৭৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ইতিহাসের যে বর্ণনা দেয়া হয়েছে তাতে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়েছে। জিয়াউর রহমানের ক্ষমতা দখল, তার শাসনামল, দল গঠন এবং তার সে সময়ে গৃহীত বিভিন্ন পদক্ষেপ পর্যালোচনা করতে গিয়ে আপত্তিকর সব মন্তব্য করা হয়েছে। এমনকি তুচ্ছ তাচ্ছিল্য করে জিয়াউর রহমানকে কখনো জিয়া, কখনো জেনারেল জিয়া সম্বোধন করা হয়েছে। নব্বইয়ের গণ-অভ্যুত্থানের বিষয়ে জোট গঠনের কথা উল্লেখ করতে গিয়ে খালেদা জিয়ার নাম রাশেদ খান মেননেরও নিচে লেখা হয়েছে। ইতিহাস পর্যালোচনার নামে চরম দলাদলি, হিংসা বিদ্বেষ এবং সঙ্ঘাতকে উসকে দেয়া হয়েছে পাঠ্য বইয়ের মাধ্যমে বলে মন্তব্য করেছেন সচেতন শিক্ষক এবং অভিভাবকেরা। তারা জানিয়েছেন বইটির ১৯৭৫-১৯৯০ ইতিহাস অধ্যায় পড়ে মনে হয় এটি কোনো পাঠ্যবই নয়, বরং দলীয় পুস্তিকা। কোনো পাঠ্যবইয়ের ভাষা, শব্দচয়ন এবং বাক্য গঠন যে এমন হতে পারে সেটি ভেবে তারা বিস্মিত। এসব পড়ে কোনো শিক্ষার্থী সুস্থ মনমানসিকতা নিয়ে বেড়ে উঠতে পারে না বলে জানিয়েছেন তারা। বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বইয়ের ‘সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ (১৯৭৫-১৯৯০) অধ্যায়ের ২০২ নম্বর পৃষ্ঠায় তিন লাইনের একটি বিষয় হলো ‘রাষ্ট্রধর্ম ইসলাম’। এখানে লেখা হয়েছে ‘জেনারেল এরশাদ সংবিধানের অষ্টম সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম বলে ঘোষণা করেন। এই সংশোধনীর মাধ্যমে তিনি ইসলামপন্থী দলগুলোর সমর্থন লাভের চেষ্টা করেন। মূলত রাজনৈতিক উদ্দেশ্যে এরশাদ এই সংশোধনী আনেন। বলার অপেক্ষা রাখে না ইসলামকে রাষ্ট্রধর্ম করা ছিল মহান মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।’ বইটির রচনাকারী হিসেবে যাদের নাম লেখা রয়েছে তারা হলেন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, ড. সুলতানা নিগার চৌধুরী ও অধ্যাপক প্রদ্যুত কুমার ভৌমিক। বইটি সম্পাদনার দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের প্রতিক্রিয়া : ইসলামকে রাষ্ট্রধর্ম করা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মুক্তিযুদ্ধ ছিল ইসলাম প্রতিষ্ঠার পক্ষে বিরাট একটা সুযোগ। ইসলামের বিরোধিতা করে মুক্তিযুদ্ধ হয় না। ইসলাম মানুষের জন্য। আর মুক্তিযুদ্ধও ছিল মানুষের জন্য। দেশের আপামর মানুষ মুক্তিযুদ্ধ করেছে। তারা ইসলামবিরোধী ছিলেন না। সাবেক শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক শেখ শহিদুল ইসলাম বলেন, যারা এটি লিখছেন এটি একান্তই তাদের ব্যক্তিগত মত। বাংলাদেশের মুক্তিযুদ্ধ কখনোই ইসলামবিরোধী কোনো কর্মকাণ্ড ছিল না। বরং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা ইসলাম ধর্ম বিশ্বাস মতেই অংশগ্রহণ করেছিলেন। কারণ ইসলামের শিক্ষা হলো অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা। কাজেই যারা বলেন, ইসলামকে রাষ্ট্রধর্ম করা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী তাদের সাথে আমি একমত নই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেসর মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক মাহবুব উল্লাহ্ বলেন, মুক্তিযুদ্ধের চেতনার সাথে ইসলামের কোনো বিরোধ ছিল না। আমরা ইসলামের বিরোধিতার জন্য মুক্তিযুদ্ধ করিনি। মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাবে ভূষিত মেজর জেনারেল (অব:) ইব্রাহীম বলেন, যারা পাঠ্যবইয়ে এ কথা লিখেছেন তারা এ জাতীয় মন্তব্য করার আগে কোন জায়গা থেকে রায় নিয়েছেন যে ইসলামকে রাষ্ট্র্রধর্ম করা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী? সংবিধান সংশোধন এবং অনুমোদন করতে পারে সংসদ। আর সংবিধানের রক্ষক হলো সুপ্রিম কোর্ট। তারা তো বলেননি যে, ইসলামকে রাষ্ট্রধর্ম করা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী? তাহলে তাদের কে অনুমতি দিলো কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার জন্য? এ ধরনের বিভ্রান্তিকর অপচেষ্টার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রফেসর ড. সৈয়দ আনোয়ার হোসেন। এ সংক্রান্ত অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন বলেন, আমি সবার দ্বিমতের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলতে চাই ইসলামকে রাষ্ট্রধর্ম করতে হবে কুরআন এবং হাদিস থেকে কেউ যদি আমাকে দেখাতে পারেন তবে আমি মেনে নেবো। তিনি বলেন, রাষ্ট্রের কোনো ধর্ম হতে পারে না। রাষ্ট্রধর্ম পালন করে না। ধর্ম আচরণের বিষয়। ধর্ম পালন করে মানুষ। সৈয়দ আনোয়ার হোসেনের মতো জ্ঞানপাপীরা ইসলামের রাজনৈতিক দর্শনকে স্বিকার করেন না । সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম নিয়ে আপত্তি করেন। ইসলামি রাজনীতি নিষিদ্ধের দাবি তোলেন। এমন ব্যক্তিকেই সম্পাদনার দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু ইসলামকে রাষ্ট্রধর্ম করা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এ কথার মাধ্যমে কেউ যদি অর্থ করে যে, ইসলামকে মুক্তিযুদ্ধের বিরোধী অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে তাহলে কি তাকে দোষ দেয়া যাবে? এ প্রশ্নের জবাবে প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন বলেন, এটা ভাবা ঠিক হবে না। বরং মুক্তিযুদ্ধ যে ইসলামের বিরুদ্ধে ছিল না সে বিষয়ে আমি অনেক প্রমাণ দিতে পারব। মুক্তিযুদ্ধ যে কতটা ইসলামসম্মত ছিল সে বিষয়ে আমি একটি গবেষণামূলক লেখা তৈরি করার কাজ করছি। ইসলামের শিক্ষা হলো জুলুম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা। জিয়াউর রহমানকে জিয়া বলে সম্বোধন করা বিষয়ে প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন বলেন, এটা ঠিক হয়নি। জাতীয় নেতাদের সম্মান করেই সম্বোধন করা উচিত। ইতিহাস বইটির ‘সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ (১৯৭৫-১৯৯০)’ শীর্ষক অধ্যায় সম্পর্কে সচেতন শিক্ষক এবং অভিভাবকেরা অভিযোগ করেছেন। এখানে বিভিন্ন দল বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে কুৎসা রটনা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আপত্তিকর শব্দ চয়ন করা হয়েছে যা হিংসা-বিদ্বেষ উসকে দেয়ার শামিল বলে মন্তব্য করেছেন তারা। বইটির ১৯৭ পৃষ্ঠায় লেখা হয়েছে, ‘জিয়া ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, (বিএনপি) নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। তিনি নিজেই এই দলের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন। স্বাধীনতাবিরোধী, বামপন্থী, ডানপন্থী বিভিন্ন দল ও ব্যক্তি বিএনপিতে যোগ দেয়। মূলত বিভিন্ন সুযোগ সুবিধার আশায় জিয়ার আশপাশে অনেক রাজনীতিবিদ ভিড় করেছিলেন। জিয়া তাদেরকে পদ-পদবি দিয়ে নানাভাবে পুরস্কৃত করেছেন। জিয়ার আমলে উপদেষ্টা বা মন্ত্রীর একটা বড় অংশ আইয়ুব ও ইয়াহিয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আবার অনেকে স্বাধীনতার বিরোধী ভূমিকায় ছিলেন। জিয়া স্বাধীনতাবিরোধী শাহ আজিজকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন।’ ১৯৮ নম্বর পৃষ্ঠায় লেখা আছে, ‘নানা রকম আর্থিক সুযোগ-সুবিধা প্রদান করে জিয়া শহরে ও গ্রামে এক নতুন মধ্যবিত্ত শ্রেণি গড়ে তোলেন। এই নব্য ধনিক গোষ্ঠী ছিল জিয়ার সামরিক শাসনের সুবিধাভোগী। ব্যবসায় ও শিল্পের নামে ব্যাংক থেকে বিশাল অঙ্কের টাকার ঋণের অর্থে অনেকে কোটিপতি বনে যায় রাতারাতি। একসময় এই কোটিপতিরাই ঋণখেলাপিতে পরিণত হয়। তার আমলে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের জন্য জাতীয় সম্পদের বিরাট অংশ নষ্ট হয়েছে। সীমাহীন সামরিক ব্যয় বৃদ্ধি জাতীয় উনয়নকে বাধাগ্রস্ত করেছে।’ ১৯৪ পৃষ্ঠায় লেখা হয়েছে, ‘জিয়াউর রহমান একজন উচ্চাভিলাষী সামরিক কর্মকর্তা ছিলেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে সেনাবাহিনীতে তার জনপ্রিয়তা ছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু সরকার তাকে স্বল্প সময়ের মধ্যে অনেকগুলো পদোন্নতি দিয়ে মেজর জেনারেল পদে উন্নীত করেন। তাকে ১৯৭২ সালের জুন মাসে সেনাবহিনীর ডেপুটি চিফ অব স্টাফ নিয়োগ দেয়া হয়। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ বঙ্গবন্ধু তাকে ‘বীর উত্তম’ উপাধি প্রদান করেন। মাত্র ৪০ বছর বয়সে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে জিয়া দ্রুততম সময়ের মধ্যে তার ক্ষমতাকে স্থায়ী করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেন।’ ‘১৯৭৭ সালের ২১ এপ্রিল জিয়াউর রহমান বলপূর্বক আনুষ্ঠানিকভাকে রাষ্ট্রপতির পদ দখল করে নেন। অবশ্য এর অনেক পূর্বেই সায়েমের সরকার অকার্যকর হয়ে পড়ে। নির্বাচন আয়োজনের জন্য তিনি বিচারপতি সাত্তারকে দায়িত্ব দিয়েছিলেন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার জন্য। কিন্তু সাত্তার নির্বাচন আয়োজনে আগ্রহী ছিলেন না, বরং তিনি জেনারেল জিয়াকে ইন্ধন যুগিয়েছেন ক্ষমতা দখলে। প্রতিদান দিতেও জিয়া কার্পণ্য করেননি। সাত্তারকে তিনি উপরাষ্ট্রপতি পদে নিয়োগ দিয়েছিলেন।’ এ ছাড়া বইটির ১৯৬ পৃষ্ঠায় জিয়াউর রহমানের গণভোটকে বানোয়াট আখ্যা দেয়া হয়েছে। এরপর বলা হয়েছে, ‘নানারকম প্রতিকূলতা সত্ত্বেও আওয়ামী লীগ ১৯৭৮ সালের নির্বাচনে অংশ নেয়। জিয়ার সঙ্গে অসম প্রতিদ্বন্দ্বিতায় ওসমানী যে পেরে উঠবেন না এ নিয়ে কোনো সন্দেহ ছিল না। জিয়া ও তার সমর্থকদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল নির্বাচনকে দেশে-বিদেশে কিভাবে গ্রহণযোগ্য করা যায়। জিয়া কারচুপির মাধ্যমে প্রদত্ত ভোটের শতকরা ৭৬.৬৩ ভাগ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। ওসমানীকে দেখানো হয়েছিল মাত্র ২১.৭০ ভাগ ভোট। এ নির্বাচনের পরও সামরিক শাসন থাকায় জনগণ গণতান্ত্রিক অধিকার ফিরে পায়নি। ১৯৬-১৯৭ পৃষ্ঠায় লেখা হয়েছে ‘ক্ষমতা দখলের পর অন্যান্য সামরিক শাসকদের ন্যায় জেনারেল জিয়াও রাজনৈতিক দল গঠনের চিন্তা করেছেন। আওয়ামী লীগবিরোধী শিবিরের রাজনৈতিক সমর্থন নিয়ে জিয়ার যাত্রা শুরু। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানপন্থী জামায়াতে ইসলামী, নেজামে, ইসলামী, মুসলিম লীগসহ ধর্মীয় দলগুলো বাংলাদেশবিরোধী ভূমিকার কারণে স্বাধীনতার পর ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়। জিয়া দালাল আইন বাতিল এবং ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠনের সাংবিধানিক অন্তরায় দূর করে স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার সুযোগ করে দেন।’ ১৯৯ নম্বর পৃষ্ঠায় বৈদেশিক সম্পর্কের ব্যাপারে লেখা হয়েছে, ‘অভ্যন্তরীণ নীতির সঙ্গে মিল রেখেই প্রেসিডেন্ট জেনারেল জিয়া পররাষ্ট্রনীতি প্রণয়ণ করেন। তিনি মুসলিম দেশসমূহের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দেওয়ার বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত করেন। পররাষ্ট্রনীতি পরিবর্তনের যৌক্তিকতা হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের মুসলিম পরিচয়কে বড় করে তোলা হয়। যে কারণে জেনারেল জিয়া শুরু থেকেই রুশ-ভারতবিরোধী অবস্থান গ্রহণ করেন।’ আরো লেখা হয়েছে, ‘জিয়ার অতিমাত্রায় পাকিস্তানপ্রীতির কারণে স্বল্প সময়ে দুই দেশের মধ্যে টেলিযোগাযোগ, বিমান ও নৌযোগাযোগ, বাণিজ্য চুক্তি ও উচ্চপর্যায়ের শুভেচ্ছা সফর সম্পন্ন হয়। পাকিস্তান সরকার ও বাংলাদেশের স্বাধীনতাবিরোধী রাজনৈতিক দলগুলো বারবার পাকিস্তানের সঙ্গে কনফেডারেশনের দাবি তোলে। তারা জাতীয় পতাকা পরিবর্তনসহ ইসলামি শাসনব্যবস্থা প্রবর্তনের পক্ষে প্রচারণা চালায়। কিন্তু সংখ্যাগরিষ্ঠ স্বাধীনতাপ্রিয় বাঙালির দৃঢ় মনোভাবের কারণে জেনারেল জিয়া এ সকল বিষয়ে অগ্রসর হননি।’ ‘জিয়া সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য, দূরপ্রাচ্য এবং পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য জিয়া ১৯৮০ সালে সহযোগিতা সংস্থার প্রস্তাব করেন। যদিও বাংলাদেশের স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু প্রথম আঞ্চলিক সহযোগিতা ফোরামের প্রয়োজনীয়তার কথা বলেন। শেষ পর্যন্ত ১৯৮৫ সালে সার্ক গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রস্তাব দক্ষিণ এশিয়ার অন্যান্য রাষ্ট্রের কাছে স্বীকৃতি পায়।’ ১৯১ পৃষ্ঠায় লেখা হয়েছে, ‘১৫ আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাকের স্বল্পকালীন শাসনকালে দেশের মুক্তিযুদ্ধের সব অর্জনকে মুছে ফেলার চেষ্টা করা হয় এবং পাকিস্তানের ভাবধারার পুনঃপ্রতিষ্ঠা শুরু হয়। ’ এরপর ১৯২ ও ১৯৩ পৃষ্ঠায় লেখা হয়েছে, ‘১৫ আগস্টে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সহায়তায় জিয়া সেনাপ্রধানের পদ লাভ করেন। তৎকালীন পরিস্থিতিতে জিয়ার নিস্ক্রিয়তা সেনাবহিনীর মধ্যে অসন্তোষ আরো বাড়িয়ে দেয়। ’ ১৯৩ নম্বর পৃষ্ঠায় জাতীয় চার নেতার হত্যাকাণ্ড সম্পর্কে লেখা আছে, ‘এ হত্যাকাণ্ড ছিল ’৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত, স্বাধীনতাবিরোধী দেশীয় ও আন্তর্জাতিক গোষ্ঠীর সম্মিলিত ষড়যন্ত্র ও নীলনকশার বাস্তবায়ন। উভয় হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সশস্ত্র মুক্তিযুদ্ধের অর্জনসমূহ ধ্বংস, দেশকে নেতৃত্বশূন্য এবং পাকিস্তানি ভাবাদর্শ প্রতিষ্ঠা করা। ১৫ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ড একই গোষ্ঠী সংঘটিত করে।’ এরপর ১৯৬ নম্বর পৃষ্ঠায় বাহাত্তরের সংবিধান সংশোধনের ব্যাপারে লেখা আছে, ‘জিয়ার সংবিধান সংশোধনের প্রধান উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধ বা আওয়ামী লীগ বিরোধী দল ও ব্যক্তির সমর্থন লাভ করা। সামগ্রিকভাবে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণের পরিচয়ের ওপর ধর্মীয় ছাপ প্রকট করে তোলা। মুক্তিযুদ্ধের চেতনার বিপরীতে পাকিস্তানি চেতনাকে ফিরিয়ে এনে জিয়া তার ক্ষমতাকে স্থায়ী করতে চেয়েছেন।’ এ ছাড়া জিয়াউর রহমানের খালকাটা কর্মসূচি, গ্রাম সরকার এবং গণশিক্ষা কর্মসূচি পরিকল্পনা ও সমন্বয়ের অভাবে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে এবং অসফল বলে মন্তব্য করা হয়েছে। ২০৩ নম্বর পৃষ্ঠায় স্বৈরাচারবিরোধী আন্দোলনের বর্ণনায় লেখা আছে, ‘এরশাদবিরোধী আন্দোলনে রাজনৈতিক দলগুলো বিভিন্ন জোট গড়ে তোলে। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নেতৃত্বে ৮ দলীয় জোট ও রাশেদ খান মেননের নেতৃত্বে বাম সংগঠনের ৫ দলীয় জোট গড়ে উঠে (যা পরবর্তীতে ১৫ দলীয় জোটে রূপান্তরিত হয়)। অন্য দিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ৭ দলীয় জোট গড়ে উঠে।’ পাঠ্যপুস্তকে যৌনশিক্ষা প্রসঙ্গে পাবনার চাকরিজীবী রেজোয়ান হোসেন বলেন, বর্তমান সরকার যে ইসলাম-বিদ্বেষী তা একেবারেই পরিষ্কার। ইসলাম ধর্মকে আঘাত করার নীলনকশা করেছে এ সরকার। এ সরকার পাঠ্যবই থেকে ধর্মীয় শিক্ষা মুছে ফেলে যৌন শিক্ষার নামে অপশিক্ষা চালু করেছে। এতে করে কোমলমতি শিশুরা বিপথে চলে যাবে। এ থেকে সরকারকে পরিত্রাণ পেতে হলে যৌন শিক্ষার পাঠ্যবইগুলো বাজার থেকে তুলে নিতে হবে এবং এসব বই সম্পাদনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সাতকানিয়া থেকে এনএইচ মাসুম বলেন , হাতে-কলমে যৌন শিক্ষা দিয়ে কোমলমতি শিশুদের বাস্তবতা অনুধাবন করার আগেই ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে। আমাদের মনে রাখা উচিত, পশ্চিমারা ইসলামের সব উপজীব্য গ্রহণ করেও নিজেদের কি কখনও ইসলামিকরণ করেছে? আর আমরা পশ্চিমা সংস্কৃতি কিংবা দর্শন লালনকে আধুনিকতা বলে দাবি করি। যেখানে নারী-পুরুষের অবাধ মেলামেশা, সেখানে প্রতি সেকেন্ডে ধর্ষণ হচ্ছে। মোটকথা অত্যন্ত চতুরতার সাথে নতুম প্রজন্মকে ইসলাম বিমুখ করা ও বিকৃত ইতিহাস শিখিয়ে বিশেষ রাজনৈতিক দলের আদর্শকে গ্রহণ করতে বাধ্য করছে একটি মহল। কৌশলে তারা ধর্মের প্রতি শিক্ষার্থীদের মধ্যে সংশয় সন্দেহ ঢুকিয়ে দিচ্ছে। অন্যদিকে বার বার পাঠ্যপুস্তকে পরিবর্তন আনার ফলে লেখাপড়া মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। ইতোমধ্যে নবম-দশম শ্রেণিতে গনিতে সৃজনশীল পদ্ধতি তুলে দেয়ার জন্য শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে আন্দোলনে নেমেছে। সতিকার অর্থে শিক্ষা ব্যবস্থা হটকারি সিদ্ধান্তের গ্যারাকলে আটকে গেছে। শুধুমাত্র শিক্ষার্থীদের হাতে যথাসময়ে পাঠ্যপুস্তক তুলে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায়না । দলীয় চিন্তা ধারার বাইরে একটি স্টান্ডার্ড মানের শিক্ষাকার্যক্রম বাস্তবায়ন করা প্রয়োজন। আবদুর রহমান মল্লিক ২৬/০৩/২০১৩